হোম > জাতীয়

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস

বাসস, ঢাকা

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান। 

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ‘আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। যুক্তরাজ্যে বিপুলসংখ্যক মানুষ বাড়িঘর করেছেন। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কীভাবে ফেরত আনা যায়, সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস।’ তিনি বলেন, সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে লাগাতে চায়। 

আজ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি পাবে, তেলের দাম বাড়বে না: রেলমন্ত্রী

ঈদে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রা: নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, চলছে দুই স্তরের চেকিং

গল্পের বই চলেছে ভালোই

নৌপথে ঈদযাত্রা: কেবিনে টিকিট সংকট ডেকে যাত্রী কম

শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা ও তাহেরকে উপনেতার স্বীকৃতি দিলেন স্পিকার

মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় বাতিল ৪৪৭ আন্তর্জাতিক ফ্লাইট

সংসদ অধিবেশন শুরু: প্রথম দিনেই সংসদে উত্তাপ

রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

ইলিয়াস আলী ও সাজেদুল ইসলাম সুমন রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার: সংসদে শোকপ্রস্তাব