হোম > জাতীয়

বিকল টয়লেটের ফ্লাশ, এক ঘণ্টা উড়ে ফিরে এল বিমানের ফ্লাইট

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রাত ১২টা ২৩ মিনিটে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবিগামী একটি উড়োজাহাজ। বিজি ৩২৭ ফ্লাইটটিকে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ফিরে আসতে হলো শাহজালালে। কারণ একই সঙ্গে কাজ করছিল না উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ। যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। পরে রাত ১টা ৩১ মিনিটে অবতরণ করে বিমানটি।

রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়। তবে সেই বিকল্প উড়োজাহাজ বেলা ১১টা ৩০ মিনিটে ব্যাংককগামী বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকায় ওই ফ্লাইট সময়মতো ছাড়তে পারেনি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকক ফ্লাইটটি আজ বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান আজকের পত্রিকাকে জানান, ফেরত আসা উড়োজাহাজটির ত্রুটি সারানো হয়েছে। ফ্লাইটের যাত্রীদের অন‍্য একটি উড়োজাহাজে আবুধাবি পৌঁছে দেওয়া হয়েছে। আর বিলম্বিত ব্যাংকক ফ্লাইটটি আজ বিকেলে পরিচালিত হবে।

এর আগে গত ৬ আগস্ট বিমানের ব্যাংককগামী একটি ফ্লাইট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। সেদিনও যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে গন্তব্যে পাঠানো হয়।

এরও আগে ২৮ জুলাই দাম্মামগামী বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ একই পরিস্থিতির মুখোমুখি হয়ে এক ঘণ্টা আকাশে ওড়ার পর ঢাকায় ফিরে আসে।

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করবে চীন: বিডা চেয়ারম্যান

জমির আইলে বসে কৃষক বিড়ি খায়, নজর দেওয়া দরকার: সংসদে গয়েশ্বর

তুরাগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতার লাশ ভাসার খবরটি ভিত্তিহীন: পুলিশ

ইমেরিটাস অধ্যাপক ডা. আব্দুল্লাহর নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল বিএমইউ

ইমেরিটাস অধ্যাপক পদে ডা. আবদুল্লাহর নিয়োগ বাতিল

ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না—গয়েশ্বরের অভিযোগের জবাবে যা বললেন জামায়াত এমপি

কক্সবাজারে বদির অনুপস্থিতিতে মাদক চালানের দায়িত্বে কে—স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গয়েশ্বরের প্রশ্ন

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি