হোম > জাতীয়

১৮ হাজার ৫৬৬ জন পেলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর-জমি

নিজস্ব প্রতিবেদক, রংপুর থেকে 

আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশে ১৮ হাজার ৫৬৬ জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর-জমি বুঝে পেয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে এসব জমি ও ঘর হস্তান্তর করেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী লালমনিরহাট জেলার কালীগঞ্জ, কক্সবাজার জেলার ঈদগাঁও এবং ভোলা জেলার চরফ্যাশনের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে ১৮ হাজার ২৬৬টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করছি। যারা ঘর পাচ্ছে, তাদের আমি অভিনন্দন জানাই। সেই সঙ্গে আমি আরেকটি কথা বলব, সেটা হচ্ছে, যে ঘরগুলো আমরা করে দিচ্ছি সেগুলো এখন আপনার সম্পত্তি। যিনি নিচ্ছেন বা পাচ্ছেন, সেটি আপনার নিজের সম্পত্তি। কাজেই এই ঘরগুলোর রক্ষণাবেক্ষণ এবং যত্ন করার দায়িত্ব আপনার। এখানে বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে হবে।’ 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যে জিনিস আপনি পাচ্ছেন, তার জন্য কোনো অর্থ খরচ করতে হচ্ছে না। কিন্তু নিজের সম্পদ হিসেবে আপনাকেই যত্ন নিতে হবে।’

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

পেশাদার সেনাবাহিনী গঠনে ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনা থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

হজের প্রাথমিক নিবন্ধন কাল থেকে, কীভাবে করবেন, কারা যেতে পারবে না

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্টের চা-চক্র, সফরকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলছে মালে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া সংবাদ নয়, মতামত হতে পারে: তথ্যমন্ত্রী

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, মানুষকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী