হোম > জাতীয়

তৌহিদ-জয়শঙ্কর বৈঠক: বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ বৈঠকে অংশ নেন। 

নিউইয়র্ক সময় অনুযায়ী গতকাল সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের বিরতিতে মন্ত্রীপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

জয়শঙ্কর এক এক্স-পোস্টে ছবি যুক্ত করে জানান, তাঁরা বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনায় এনেছেন।

এদিকে শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ‘সোনালি অধ্যায়’ হিসেবে দেখেছে দুই দেশের সরকার। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কে একধরনের অচলাবস্থা দেখা দেয়। এখন সম্পর্ক সচল করতে বিভিন্ন উপায়ে সক্রিয় রয়েছে ভারত। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মোদি এ ক্ষেত্রে ভারতের বৈশ্বিক মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সহযোগিতা চেয়েছেন। 

অন্যদিকে তাঁর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বৈঠকটিও বেশ গুরুত্বপূর্ণ।

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা