হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে পাইলট আসিম জাওয়াদের পরিবারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৯ মে দুপুরে নিহত হন স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ। আজ বৃহস্পতিবার তাঁর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সন্ধ্যায় গণভবনে তাঁরা এ সাক্ষাৎ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন আসিম জাওয়াদের বাবা ডা. আমান উল্লাহ, মা নিলুফার আক্তার, স্ত্রী রিফাত অন্তরা, মেয়ে আয়েজা ও ছেলে আয়াজ। 

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। 

আসিম জাওয়াদের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী আসিম জাওয়াদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সমবেদনা জানান। 

৯ মে সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদের মৃত্যু হয়।

আরও পড়ুন:

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি

সময় চাহিয়া লজ্জা দিবেন না—বাজেট আলোচনায় স্পিকার

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব: সংসদে জামায়াত এমপির কটাক্ষ

৫০ শতাংশের বেশি এডিসের লার্ভা মিলেছে রেস্তোরাঁ-বাসাবাড়িতে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশের স্বার্থরক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া-চীন সফর প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যে’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংসদে

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন