হোম > জাতীয়

৪৭তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশের এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

৪৪ থেকে ৪৮তম বিসিএস পরীক্ষা নিয়ে যে জট সৃষ্টি হয়েছে, তা নিরসনে গত ৩ জুন রোডম্যাপ ঘোষণা করে পিএসসি। ওই রোডম্যাপ অনুসারে আজ ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল।

১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত আট বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হয়। এবার আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

৩ হাজার ৪৮৭টি ক্যাডার ও ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে গত বছরের ২৮ নভেম্বরে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে মোট নম্বর ১১০০ থেকে পরিবর্তন করে ১০০০ করা হয়েছে। এ বিসিএসে প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়।

দুদক আইন: কমিশনশূন্যতায়ও দুদক ‘সচল’ রাখতে আইন সংশোধন হচ্ছে

প্রতিবন্ধী ব্যক্তিদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

মোবাইল টাওয়ারের বিকিরণে ‘ক্ষয়ক্ষতির’ প্রতিবেদন জমা দিতে নির্দেশ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের ‘কিউআর কোড রিডার’ ফেরত চাইল ইসি

একনেকে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্প অনুমোদন

নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৯৬ বঞ্চিত প্রার্থী

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, মোটরসাইকেলেই ২৮ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি

১৫ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় ৬০ লাখ হিট