হোম > জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সম্পর্ক জোরদারের প্রত্যাশা পাকিস্তান হাইকমিশনারের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় তিনি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারের প্রত্যাশা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজ

পাকিস্তান হাইকমিশনের ভ্যারিফায়েড ফেসবুক পেজে আজ রোববার রাতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাতে ড. খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য ড. খলিলুর রহমান ও শামা ওবায়েদ ইসলামকে অভিনন্দন জানান পাকিস্তান হাইকমিশনার। এ সময় তিনি শিক্ষা, যোগাযোগ, বাণিজ্য, কৃষি, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধান ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

পৃথক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও দুই দেশের মধ্যে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের কথা বলেন।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর