হোম > জাতীয়

ঈদযাত্রায় আজ মিলছে ১৫ মার্চের ট্রেনের টিকিট

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে ১৫ মার্চের (রোববার) রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। এরপর বেলা ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট।

এর আগে গত মঙ্গলবার ১৩ মার্চের আর গতকাল বুধবার বিক্রি হয় ১৪ মার্চের অগ্রিম টিকিট।

আগামী ২০ মার্চ ঈদ ধরে এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলওয়ে অপারেশন বিভাগ সূত্রে জানা গেছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রি চলছে দুই অঞ্চলে ভাগ করে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয় বেলা ২টায়।

ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিভিন্ন রুটে এবার ৫ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

পরবর্তী সূচি অনুযায়ী, ৬ মার্চ দেওয়া হবে ১৬ মার্চের টিকিট, ৭ মার্চ দেওয়া হবে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ দেওয়া হবে ১৮ মার্চের টিকিট, ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট এবং ১০ মার্চ দেওয়া হবে ২০ মার্চের টিকিট।

সীতাকুণ্ডে শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি

ঢাকার সমর্থন চায় তেহরান, ইরানি রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্রকে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশ্বাস ঢাকার, রয়েছে পর্যালোচনার সুযোগও

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: দেড় বছরেও বিচার শুরু হয়নি হেভিওয়েট ১৩ আসামির

আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর অনুরোধ সরকারের

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

৩০০ কোটির অবৈধ সম্পদ: সাবেক এমপি মহারাজের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

তারেক রহমানকে সভাপতি করে নিকার গঠন

সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের ব্যবসায়িক অংশীদার আবু নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা