হোম > জাতীয়

ভাড়া বাড়ানোর পর ‘ধর্মঘট’ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে চলা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার বাসমালিকদের সঙ্গে বৈঠকে বসেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সেখানে বাস ভাড়া বাড়ানোর পরপরই ধর্মঘট প্রত্যাহার করা হয়। 

সভায় দূরপাল্লায় প্রতি কিলোমিটারে ভাড়া বাড়িয়ে করা হয়েছে ১ টাকা ৮০ পয়সা। যা আগে ছিল ১ টাকা ৪২ পয়সা। ভাড়া বেড়েছে ২৭ শতাংশ। এদিকে মহানগরীতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ১৫ পয়সা। যা আগে ছিল ১ টাকা ৭০ পয়সা। ভাড়া বেড়েছে ২৬ দশমিক ৫ শতাংশ। 

সভায় বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের জন্য ৮ টাকা করা হয়েছে। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, আজ থেকে ধর্মঘট প্রত্যাহার করা হলো। এ সময় তিনি আজ থেকে বাস চলাচল করার জন্য মালিকদের নির্দেশনা দেন। 

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘আমরা এ প্রস্তাব আজই মন্ত্রণালয়ে পাঠাব। তারপর প্রজ্ঞাপন জারি হবে। আগামীকাল থেকেই এই নতুন ভাড়া কার্যকর করা হবে।’

রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়

কর্ণফুলী টানেলের লোকসানের কারণ তদন্ত করবে সংসদীয় কমিটি

আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ, ২ সপ্তাহের মধ্যে বাসযোগ্য করার নির্দেশ

মিরপুর-১০ নম্বরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

দুর্গাপূজায় নাশকতার হুমকির তথ্য নেই, স্বার্থান্বেষী মহল চেষ্টা করতে পারে: ফায়ার সার্ভিস

অগ্নিনিরাপত্তা লাইসেন্স নেই টুপটুপ রিসোর্টের, জুনে দেওয়া হয় নোটিশ: ফায়ার সার্ভিসের ডিজি

স্মৃতিবিজড়িত ঢাকা রেসিডেনসিয়াল কলেজে প্রধানমন্ত্রী, দিলেন দেশ গড়ার বার্তা

শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগের হামলার পরও সাংবাদিক আলিফের নিরাপত্তা নিশ্চিত না হওয়া উদ্বেগজনক: আসক

আপত্তি ও কাটছাঁটে আটকে আছে নদী কমিশন আইন