হোম > জাতীয়

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পছন্দে পিএস নিয়োগের সুপারিশ

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

সহকারী একান্ত সচিবের (এপিএস) মতো মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও পছন্দমতো সরকারি কর্মকর্তাদের বাইরে থেকে একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে দেখা গেছে যে, সিভিল সার্ভিসের অনেক অফিসার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পিএস বা এপিএস হিসেবে দায়িত্ব পালনের কারণে পরবর্তী সরকারের আমলে হয়রানির শিকার বা পদোন্নতি বঞ্চিত বা ওএসডি হয়েছেন।

‘এরূপ পরিস্থিতি এড়ানোর জন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পিএস ও এপিএস মন্ত্রীদের অভিপ্রায় অনুসারে সিভিল সার্ভিসের বাইরে থেকে নিয়োগ করা যেতে পারে।’

বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করেছে।

বর্তমানে সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পিএস নিয়োগ দেওয়া হয়। আর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পছন্দ অনুযায়ী, তাদের এপিএস নিয়োগ দেওয়া হয়।

পলিসি গ্রুপের বৈঠক: নিয়ম বদলে চার হাজার এসআই নিয়োগের চিন্তা

জ্বালানি সংকট: সকাল ৬টায় লাইনে, ১০টায় তেল শেষ, সন্ধ্যা ৬টার জন্য অপেক্ষা

চার বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

দুই দপ্তরে নতুন সচিব

৪১৯ হজযাত্রীবাহী প্রথম ফ্লাইট সৌদি যাচ্ছে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে

দুই শিবির নেতাকে গুলি: অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী

সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, দুদকের জিজ্ঞাসাবাদে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিইও