হোম > জাতীয়

বিএমএ ‘হল অব ফেইমে’ অন্তর্ভুক্ত হলেন সেনাপ্রধান

আজকের পত্রিকা ডেস্ক­

চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) সপ্তম সেনাবাহিনী প্রধান হিসেবে গৌরবমন্ডিত ‘হল অব ফেইম’ এ অন্তর্ভুক্তকরণ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআর

চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) সপ্তম সেনাবাহিনী প্রধান হিসেবে গৌরবমন্ডিত ‘হল অব ফেইম’ এ অন্তর্ভুক্ত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার তিনি এই সম্মানে ভূষিত হন। এ সময় সেনাপ্রধানের সহধর্মিনী উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৩ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে প্রশিক্ষণ সমাপ্ত করে কোর অব ইনফেন্ট্রিতে কমিশন লাভ করেন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক, কমান্ড্যান্ট, ইবিআরসি, জিওসি, ২৪ পদাতিক ডিভিশন, এ্যাডজুটেন্ট জেনারেল, কমান্ড্যান্ট, বিএমএ, সামরিক সচিবসহ সেনাসদর, চট্টগ্রাম সেনানিবাস এবং বিএমএ’র উর্ধ্বতন ও বিভিন্ন পদবীর সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চলতি বছরের ২৩ জুন ১৮তম সেনাবাহিনী প্রধান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন।

বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন আইন অনুমোদন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

চা-শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে আগস্টে: সংসদে শ্রমমন্ত্রী

সংসদ অধিবেশন রোববার বেলা ৩টা পর্যন্ত মুলতবি

দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

ফের সিলেটের ডিসি বদল

মন্ত্রীর আশ্বাসে দুটি বেসরকারি বিল প্রত্যাহার করলেন শাহজাহান চৌধুরী

সংসদে আস্তে কথা বলতে বললেন ডেপুটি স্পিকার

ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে সংসদে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সারোয়ার আলমগীর