হোম > জাতীয়

কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ফাইল ছবি

কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন, ‘আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন।’

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুর বিষয়ে এক বিবৃতিতে কারা অধিদপ্তর জানিয়েছে, শ্রেণিপ্রাপ্ত (ডিভিশন পাওয়া) হাজতি বন্দী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (সাবেক শিল্পমন্ত্রী) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

আনকন্ট্রোলড বাউয়েল অ্যান্ড ব্ল্যাডার রোগের উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে পরবর্তীকালে গতকাল বিকেল ৪টার দিকে আইসিইউ রেফার্ড করা হয়। আইসিইউতে চিকিৎসা চলাকালীন আজ সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে তিনি মারা যান।

২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে র‍্যাব। ওই দিন নরসিংদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক এই শিল্পমন্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত বছরের ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্টের চা-চক্র, সফরকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলছে মালে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া সংবাদ নয়, মতামত হতে পারে: তথ্যমন্ত্রী

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, মানুষকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে

পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন

পদত্যাগ করলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন