হোম > জাতীয়

পদ্মা সেতু পরিচালনায় আলাদা কোম্পানি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতু পরিচালনায় শতভাগ সরকারি মালিকানায় একটি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি পিএলসি’ শিরোনামে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সেতু বিভাগ থেকে এই প্রস্তাব করা হয়। 

আজ বিকেলে সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোম্পানির অনুমোদিত মূলধন হবে ১ হাজার কোটি টাকা। কোম্পানির মূল দায়িত্ব থাকবে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ। কোম্পানির ১৪ জনের বোর্ড অব ডিরেক্টর থাকবে। রেল মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষ থেকে প্রতিনিধি থাকবেন। কোম্পানি আইন অনুযায়ী তাঁরা চলবেন এবং জনবল কাঠামো তাঁরা অনুমোদন দেবেন।

সচিব বলেন, কোম্পানির মূল উদ্দেশ্য হলো, ধীরে ধীরে আমাদের আওতায় নিয়ে আসা। বর্তমানে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা চুক্তি শেষ হওয়ার পরই কোম্পানি বাস্তবায়ন হবে।

ডেমু বদলে হচ্ছে কমিউটার, নতুন দুই আন্তনগর ট্রেন

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

সংসদীয় গণতন্ত্রের পুনর্যাত্রা

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে খলিলুর-ইসহাক দারের ফোনালাপ

ঢাকা থেকে আরও ২৪ ফ্লাইট বাতিল, এ পর্যন্ত ৪১৯

১ জুলাই থেকে আবার চালু হচ্ছে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট

গায়েবি-মিথ্যা মামলা কমানো হয়েছে, দাবি আইনমন্ত্রীর

বাহরাইনের বাইরে থেকেও ভিসা নবায়নের সুযোগ প্রবাসীদের

সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইট