হোম > জাতীয়

১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে দূতাবাসগুলোর যৌথ বিবৃতি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকার কূটনৈতিক মিশনগুলো যৌথ বিবৃতি দিয়েছে। যৌথ বিবৃতি বলা হয়েছে, আমরা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে উৎসাহিত করার ক্ষেত্রে গণতন্ত্রের মৌলিক ভূমিকাকে তুলে ধরতে চাই।

বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি শেয়ার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে সংরক্ষিত স্বাধীনতা উদ্‌যাপন করি এবং ঘোষণাপত্রে বর্ণিত বিভিন্ন অঙ্গীকারের মধ্যে স্বাধীন মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচন বিষয়ে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের অঙ্গীকার রক্ষার গুরুত্ব তুলে ধরি।

অর্থপূর্ণ অংশগ্রহণ, সমতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অনুসরণীয় মূল্যবোধ ও নীতি হিসেবে আমরা গণতান্ত্রিক শাসনকে সমর্থন ও উৎসাহিত করি।

আমরা বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে এ দেশের সাফল্যকে আরও উৎসাহিত করতে আগ্রহী এবং মানবাধিকারের সর্বজনীন ঘোষণার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করছি। 

বিশ্বব্যাংকের প্রতিবেদন: যোগ্য কাজ নেই ৬০% স্নাতকের

সচিবালয়ে অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান রাখার নির্দেশ

বড়দিনে ২ কোটি টাকা অনুদান দাবি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

সুপ্রিম কোর্টের পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও বিচারপতি নিয়োগ চেয়ে ২৬ আইনজীবীর রিট

স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে: ড. কামাল

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ করে সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন কয়েকটি ছাত্রসংগঠনের

দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’

প্রকল্পের নাম বদলে হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’, করা হলো উপকমিটিও

নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমান

ডিএস পুলের পদোন্নতি নিয়ে প্রাণিসম্পদে কারসাজির অভিযোগ