হোম > জাতীয়

সাবেক চার সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সাবেক চার সংসদ সদস্য (এমপি), একজন গণপরিষদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁদের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

শোকপ্রস্তাবে সাবেক এমপিদের মধ্যে রয়েছেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এবং বিএনপির সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাই। এ ছাড়া সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

শোকপ্রস্তাবে আরও রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম; ময়মনসিংহ-১ আসনের এমপি মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম; লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরু।

এ ছাড়া দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিও জাতীয় সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

শোকপ্রস্তাব উত্থাপনকালে স্পিকার বলেন, উত্থাপিত শোকপ্রস্তাবগুলোতে কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকলে তাঁদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে পরবর্তী সময়ে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে।

পরে উত্থাপিত শোকপ্রস্তাবগুলো সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়।

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার

পিডিবিএফের সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

প্রতিটি জেলায় ক্রীড়া অফিসার, উপজেলায় ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ হবে

ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থানই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য: স্পিকার

শেখ হাসিনা ফিরবেন না, এগুলো পলিটিক্যাল স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন

অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ জানালেন আইজিপি

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়ার উদ্যোগ হাস্যকর, দেওয়ার প্রশ্নই আসে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি