হোম > জাতীয়

যুবদল নেতা আমিনুরকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসার ঘটনায় হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যশোরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার যুবদল নেতা আমিনুর রহমানকে ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়ার ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। অসুস্থ আমিনুরকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ সোমবার আমিনুরের স্ত্রীর করা রিটের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ’র বেঞ্চ এ নির্দেশ দেন। সেই সঙ্গে তাঁকে ১০ দিনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

এর আগে গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন গত বুধবার এই বেঞ্চের নজরে আনেন বিএনপিপন্থী আইনজীবীরা। ওই দিন হাইকোর্ট বলেন, এই বিষয়ে উচ্চ আদালতের একাধিক সিদ্ধান্ত রয়েছে। ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে গাইডলাইন আছে। আদালত সুয়োমোটো আদেশ না দিয়ে প্রয়োজনে তাঁদের রিট নিয়ে যেতে বলেন। সে অনুযায়ী যুবদল নেতা আমিনুর রহমানের স্ত্রী নাহিদ সুলতানা এই রিট করেন।

রিটে আমিনুরকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসার বৈধতা নিয়ে রুল চাওয়া হয়। এ ছাড়া তাঁর সুচিকিৎসার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সমমানসম্পন্ন ঢাকার অন্য কোনো সরকারি হাসপাতালে পাঠানোর জন্য নির্দেশনা চাওয়া হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের বিতর্ক

আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে নির্মাণ করা হবে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট: সংসদে মন্ত্রী

এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন

বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন: সংসদে শিক্ষামন্ত্রী

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা: তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হোক: সংসদে মাহবুব উদ্দিন খোকন

৫ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ