হোম > জাতীয়

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। 
 
এ সময় পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। এ সময় তিনি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার খোঁজ-খবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেন। এ সময় হাসপাতালের পরিচালক শেখ মো. রেজাউল হায়দারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব, ট্যারিফ কমিশনে চেয়ারম্যান

পদ্মা সেতুতে চালু হলো দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’

ট্রাফিক জরিমানার ভুয়া এসএমএস নিয়ে ডিএমপির সতর্কবার্তা

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

বর্তমান সরকার জনমুখী ও মানবিক শাসনব্যবস্থা প্রবর্তন করেছে: মাহদী আমিন

গুগল ম্যাপে মহাসড়কে যানজটের সংকেত, চন্দ্রা ও গাজীপুর অংশে চাপ সবচেয়ে বেশি

ট্রেনে চালু হলো নারীদের জন্য আলাদা কোচ

কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়, বিলম্বে ছাড়ল ৩টি ট্রেন

যমুনা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় পারাপার ৪০ হাজার যান

চলমান বিচার প্রক্রিয়ায় অ্যামনেস্টির হস্তক্ষেপের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর