হোম > জাতীয়

৩৩ বছরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন কারা, জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাষ্ট্রপতিরা গত ৩৩ বছরে কতজনের দণ্ড মাফ করেছেন তার তালিকা প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২১ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এ রুল জারি করেন। মন্ত্রীপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ৩৩ বছরে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমাপ্রাপ্তদের তালিকা প্রকাশ করতে গত বছরের ২৫ আগস্ট আইনি নোটিশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক। নোটিশে ১৫ দিনের মধ্যে তালিকা দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।

আইনজীবী ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অপরাধীরা জেল থেকে বেরিয়ে আবার মাফিয়া ডন হিসেবে সমাজে আতঙ্ক ছড়িয়েছে। রাষ্ট্রপতি কোন প্রক্রিয়ায় সাজাপ্রাপ্তদের দণ্ড মওকুফ করেন, দণ্ড মওকুফের মানদণ্ড কী, সেটা মানুষের জানা দরকার।

তিনি বলেন, ‘আমরা তালিকা চেয়ে না পেয়ে রিট করেছিলাম। তালিকা প্রকাশ না করা কেন বেআইনি ঘোষণা করা হবে না ও তালিকা প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না–এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।’

ঈদযাত্রায় ১৭ মার্চের ট্রেনের টিকিট কাটতে আধা ঘণ্টায় ১ কোটি ৩০ লাখ হিট

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটেও ছিল ঝুঁকি, বিমানের বোয়িং ৭৮৭-৯ নিয়ে তদন্তে অনিয়মের তথ্য

ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট

ফেব্রুয়ারিতে ৪৪৮ দুর্ঘটনার ৪২% জাতীয় মহাসড়কে

জ্বালানি সংকটের শঙ্কা: ফিলিং স্টেশনে চালকদের ভিড়

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

জাতিসংঘে বাংলাদেশের প্রার্থী খলিলুর, ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সমর্থন দিতে বললেন প্রধানমন্ত্রী

ঢাকায় কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ প্রাণহানি, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে: যাত্রী কল্যাণ সমিতি

হাদি হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বাপ্পির বিরুদ্ধে অর্থ পাচারের মামলা