হোম > জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে তাৎক্ষণিক একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনে কন্ট্রোল রুমের ০২৫৮৮১১৬৫১ নম্বরে জনসাধারণকে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকার অদূরে নরসিংদীর ঘোড়াশাল এলাকার কাছে আজ সকাল ১০টা ৩৮ মিনিটে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অনেকে।

এ ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা দিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণ শেষে তা অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি বিজ্ঞপ্তিতে এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন শনিবার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিধানসভায় ১০ হাজার পুশব্যাকের বিষয়ে বাংলাদেশে দালিলিক তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরে আগ্রহ বেইজিংয়ের

সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে কঠোর হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে ১৭টি সমঝোতা স্মারক সই

বেনজীরকে ফেরানোর বিষয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক