হোম > জাতীয়

দুদকের পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মর্যাদার চারজন কর্মকর্তা এবং একজন উপসহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাসহ পাঁচ কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত ওই আদেশে কর্মকর্তাদের কমিশনের প্রধান কার্যালয় ঢাকা, রাঙামাটি, মাদারীপুর ও ময়মনসিংহ কার্যালয়ে তাঁদের বদলি করা হয়েছে।

বদলি করা কর্মকর্তাদের মধ্যে—উপপরিচালক মো. জাহিদ কালামকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটি থেকে সংস্থাটির প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থলে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক কমলেশ মণ্ডলকে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাহবুবুল আলমকে ঢাকা থেকে মাদারীপুর ও উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহে বদলি করা হয়েছে।

অন্যদিকে, দুদকের প্রধান কার্যালয়ের প্রশাসন শাখার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদকে দুদকের অনুসন্ধান তদন্ত-৬ শাখায় পদায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর