হোম > জাতীয়

কালকিনিসহ তিন থানার ওসি ও এক ইউএনওকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা দুটি চিঠি জননিরাপত্তা বিভাগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। 

প্রত্যাহারের নির্দেশ দেওয়া তিন ওসি হলেন—মাদারীপুর জেলার কালকিনির মো. নাজমুল হাসান, ময়মনসিংহের ফুলপুরের মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং তারাকান্দার আবুল খায়ের। এ ছাড়া ময়মনসিংহের ফুলপুরের ইউএনও এম. সাজ্জাদুল হাসানকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে কমিশন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে তাঁদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী মোছা তাহমিনা বেগমের পক্ষে একটি মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও কর্মী এসকেন্দার খাঁ। এ সময় লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর নেতৃত্বে অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ফজলুল হক বেপারীকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা করে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গেন্দু কাজী। এরই জের ধরে লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তেজনা দেখা দেয়। 

এরপর গত শনিবার (২৩ ডিসেম্বর) সকালে এসকেন্দার খাঁ (৭০) বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হলে ফজলুল হক বেপারীর লোকজন তাঁকে কুপিয়ে আহত করে। এ সময় এসকেন্দার খাঁয়ের চাচাতো ভাই আবু বক্কর খাঁ বাধা দিতে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। পরে দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিনই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় এসকেন্দার খাঁ মারা যান।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহযোগিতা চাইল বাংলাদেশ

১৭ এপ্রিল দিবাগত রাতে হজের প্রথম ফ্লাইটযাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পুনর্বহালের এক মাস পর পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা পাবেন কোহিনূর মিয়া

চাকরি ফেরতের পর এবার পদোন্নতি পেলেন পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া

সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল: সাক্ষীর জবানবন্দি

আদালত অবমাননাকর পোস্ট: যুবলীগ নেতাকে কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ ফ্লাইট উদ্বোধন ১৭ এপ্রিল

জামিনের পর কারামুক্ত শিরীন শারমিন চৌধুরী

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন