হোম > জাতীয়

সচিবালয়ের অগ্নিকাণ্ডে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ‘ষড়যন্ত্র’ দেখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র্র’ আখ্যা দিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ঘটনায় ‘জড়িতরা’ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বের রয়েছেন আসিফ। উত্তরাঞ্চল সফরে থাকা এই তরুণ উপদেষ্টা আজ বৃহস্পতিবার ফেসবুক পোস্টে অগ্নিকাণ্ডের প্রতিক্রিয়া জানান।

আসিফ পোস্টে লিখেছেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।’

আসিফ হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

উপদেষ্টা নিজের অবস্থান উল্লেখ করে লিখেছেন, ‘এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।’

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ওই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মিনিট দু-এক পরই সচিবালয়ের ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ২০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তাদের ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুন পুরোপুরি নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসের কর্মী মো. সোহানুর জামান নয়নের মৃত্যু হয়েছে। তিনি রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর