হোম > জাতীয়

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার পদোন্নতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে চার কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরানো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: ফায়ার সার্ভিস মিডিয়া সেল

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। আজ সোমবার বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে তাঁদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘পদোন্নতি শুধু মর্যাদা আর র‌্যাংক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দায়িত্বও বৃদ্ধি পায়। আমি আশা করব, সবাই তাদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে তাদের পদোন্নতির প্রতিদান দেবেন।’

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপপরিচালক (পরিকল্পনা) মো. মনির হোসেন। অনুষ্ঠানে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, অধিদপ্তরের উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

ই-হেলথ কার্ড ও ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থা বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলা: খালাস চেয়ে ৪ আসামির আপিল

শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রতিবেদন প্রসিকিউশনে, শেখ হাসিনাসহ আসামি ৪১

আত্মসমর্পণের সুযোগ নেই, শেখ হাসিনা দেশে আসলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আলাদাভাবে উদ্‌যাপিত হবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ জন

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত