হোম > জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হওয়ায় বাংলাদেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে: অ্যাটর্নি জেনারেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বৃহস্পতিবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দেওয়ার পর সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: ফোকাস বাংলা

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশে গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আজ সেই ব্যবস্থা পুনর্বহাল হওয়ার পর গণতন্ত্রের মহাসড়কে বাংলাদেশ হাঁটবে। বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না। মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। বাংলাদেশ এ রকম একটি গণতন্ত্রের মহাসড়কে চলা শুরু করল বলে আমরা মনে করি।’

আজ বৃহস্পতিবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দেওয়ার পর সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কোনটা জাতির কাছে গ্রহণযোগ্য, সেটা আপনারা বিবেচনা করবেন। কোন রায়টি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও কোন রায়টি আইনি ব্যাখ্যায় বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে, মানুষের ভোটাধিকার রক্ষা করবে, আইনের শাসন রক্ষা করবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্বহাল করবে; সেটা জাতি বিবেচনা করবে।’

জুলাই সনদে ভিন্ন ধরনের কথা বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকলে সংবিধানের ৫৮(গ)৩ অনুসারে প্রধান বিচারপতিই কি সরকারপ্রধান হবেন—এই প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, পূর্ণাঙ্গ রায় এলে সেটা দেখা যাবে।

পঞ্চদশ সংশোধনী মামলার সঙ্গে এই রায় কোনোভাবে সাংঘর্ষিক হবে কি না—প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছিল। এটা পঞ্চদশ সংশোধনীর ইস্যু। অসৎ উদ্দেশ্যে এই সংশোধনী আনা হয়েছিল। হাইকোর্ট তত্ত্বাবধায়ক নিয়ে যে রায় দিয়েছেন, সেই পার্টটা আপিল বিভাগে চ্যালেঞ্জ হয়নি। যদি চ্যালেঞ্জ হয়ও আপিল বিভাগের এই রায়টাকে অতিক্রম করবে না। এটা রিভিউয়ের রায়। রিভিউয়ে আপিলের অনুমতি দিয়ে এই রায়টা হয়েছে।

জুলাই সনদের বিষয়ে প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংসদের কিছু ক্ষমতা তো থাকবেই। এই রায়ের মাধ্যমে এমন কোনো বিধান আসবে না, যা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। ২০ বছর পর যদি মানুষ মনে করে এই ব্যবস্থা পচে-গলে গেছে, গণতন্ত্র সংরক্ষণের জন্য এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা প্রয়োজন, সেটা অবশ্যই সংসদের বিবেচনায় থাকবে।’

মার্চে রাজনৈতিক সহিংসতায় মৃত্যু বেড়েছে সাত গুণ

বাড়তি ভাড়ার প্রতিবেদন প্রকাশের পর হুমকি পাচ্ছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব

করোনার টিকা কেনায় অনিয়ম: অভিযুক্ত ব্যক্তি-প্রতিষ্ঠানকে দুদকের চিঠি

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, চাকরি হারালেন সরকারি কর্মচারী

দেশে মার্চে ৪৭ নারী হত্যা, ধর্ষণ ৫৭

অমুক্তিযোদ্ধারা কীভাবে মুক্তিযোদ্ধার তালিকায়, এ নিয়ে মন্ত্রণালয় কাজ করছে: সংসদে মন্ত্রী

খাল খননে বিন্দুমাত্র সুযোগ নিলে কঠোর ব্যবস্থা— কর্মকর্তাদের সতর্ক করলেন পানিসম্পদমন্ত্রী

ফায়ার সার্ভিসে নতুন পরিচালক মাহমুদুল হাসান

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ