হোম > জাতীয়

রিয়াদ বিমানবন্দর থেকে কাল ফ্লাইট চালুর আশা সৌদিয়ার

বিশেষ প্রতিনিধি, ঢাকা

সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা সৌদিয়ার একটি বিমান। ছবি: সংগৃহীত

পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীকাল বুধবার থেকে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর থেকে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে সৌদিয়া এয়ারলাইনস।

এয়ারলাইনসটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে রিয়াদ বিমানবন্দরে সৌদিয়ার ফ্লাইট পরিচালনা পুনরায় শুরুর আশা করা হচ্ছে। তবে কার্যক্রম শুরুর বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোয় কার্যক্রম সীমিত থাকায় সম্প্রতি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজি: ডিজিএফআইয়ের ২ সদস্যের বিচার হবে সেনা আইনে

৫ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: টেলিযোগাযোগমন্ত্রী

সারের অবৈধ মজুত, কালোবাজারি ও পাচার রোধে ডিসিদের চিঠি বিসিআইসির

আইজিপির বক্তব্য আইনের শাসনের পরিপন্থী: সুজন

সৌদিতে ১৪৬ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায়

জননিরাপত্তায় আইজিপির বক্তব্য সময়োপযোগী: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা

লিবিয়া থেকে ফিরলেন অপহৃত-নির্যাতিত আরও ১৭৪ বাংলাদেশি

গ্রিড বিপর্যয়ের পর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল