হোম > জাতীয়

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য তাঁর বাসভবন ও কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য তাঁর বাসভবন ও কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তারেক রহমান জামায়াত আমিরের বাসায় পৌঁছান।

তারেক রহমানের আগমন ঘিরে জামায়াত আমিরের বাসভবনের সামনে দুই দলের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে। এ ছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন।

এর আগে গতকাল শনিবার বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে জানানো হয়।