হোম > জাতীয়

মার্কিন ভিসা বাতিলের বিষয়ে কিছুই জানেন না সাবেক সেনাপ্রধান আজিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মার্কিন ভিসা বাতিলের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘মার্কিন ভিসা বাতিল নিয়ে আমাকে কোনো চিঠি বা ই-মেইল করা হয়নি। এ বিষয়ে কিছুই জানা নেই। বর্তমানে ছেলের চিকিৎসার স্বার্থে দেশের বাইরে অবস্থান করছি। আগামী সাত দিনের মধ্যে হয়তো দেশে ফেরত আসব।’

আজিজ আহমেদ বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম তাঁর আমেরিকার ভিসা বাতিলের যে দাবি করেছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। আমেরিকার কোনো কর্তৃপক্ষের কাছ থেকে তিনি ভিসা বাতিল-সংক্রান্ত কোনো ফোনকল, ই-মেইল বা ডাকযোগে কোনো তথ্য বা চিঠি পাননি। এটা স্বার্থান্বেষী মহলের বিশেষ উদ্দেশে পরিচালিত গুজব। 

এর আগে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। আর এ ভিসা বাতিলের বিষয়টি এক চিঠির মাধ্যমে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ ২০১৮ সালের ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। সেনাপ্রধান হওয়ার আগে তিনি সেনাবাহিনীর সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন। তার আগে তিনি ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। 

পাহাড় থেকে জিয়ার মৃতদেহ ফেলে দিতে তাঁর মন সায় দিল না

পাউবো নয়, স্লুইসগেট দেখবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্টে প্রবাসী কার্ডের উদ্বোধন, রয়েছে যেসব সুবিধা

প্রতিটি হত্যাকারীর বিচার নিশ্চিত করবে বিএনপি: মাহদী আমিন

মানবকেন্দ্রিক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: চীনে আইসিটিমন্ত্রী

সারা দেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে আজ থেকে

‘কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে’

রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আধিপত্যবিরোধী শক্তি হিসেবে চীনের নেতৃত্ব চায় বাংলাদেশ: মির্জা ফখরুল

পাঁচ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন বিকেলে