হোম > জাতীয়

ওমানে বাংলাদেশের এমপি আটক, মুচলেকায় মুক্ত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ওমান সরকারের অনুমতি ছাড়া রাজধানী মাসকাটে একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন সংরক্ষিত আসনের (চট্টগ্রাম) সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। গতকাল মঙ্গলবার স্থানীয় হাফফা হাউস মাসকাট হোটেলে এ ঘটনা ঘটে।

প্রায় ১৮ ঘণ্টা আটক থাকার পর ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে আইনশৃঙ্খলা বাহিনী মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয়। মাসকাটের একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাস অনানুষ্ঠানিকভাবে বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।

জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার বলেন, এ বিষয়ে তাঁর কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। কোনো এমপি ব্যক্তিগত সফরে থাকতে পারেন জানিয়ে মন্ত্রী বলেন, এ মুহূর্তে এমপিদের কোনো দল ওমানে সরকারি সফরে নেই।

তবে মাসকাটের কূটনৈতিক একটি সূত্র জানায়, সনি আওয়ামী লীগের ওমান শাখার নেতা কর্মীদের সঙ্গে ওই হোটেলে একটি রাজনৈতিক বৈঠক করছিলেন। স্থানীয় পুলিশ খবর পেয়ে সভাটি বন্ধ করে দেয়। সেখান থেকে তাঁকেসহ কয়েকজন আটক হন। পরে দূতাবাসের হস্তক্ষেপে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

খাদিজাতুল আনোয়ার সনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে ২০১৯ সালে সংসদ সদস্য হন। তাঁর পিতা চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল আনোয়ার।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর