হোম > জাতীয়

নিউইয়র্কে বৈঠক: ইউনূস সরকারকে বাইডেনের পূর্ণ সমর্থন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ ও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। 

প্রধান উপদেষ্টার দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ মঙ্গলবার নিউইয়র্কে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বাইডেন এই সমর্থনের কথা জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে সংস্থাটির সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর ড. ইউনূস দায়িত্ব গ্রহণ করেন। ৮ আগস্ট তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। 

শেখ হাসিনার দুঃশাসনের মুখে কী করে ছাত্র-জনতা অভ্যুত্থান করেছে এবং বাংলাদেশকে পুনরায় গড়ে তুলতে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে, ইউনূস তা বাইডেনকে অবহিত করেন। 

মার্কিন প্রেসিডেন্টকে ড. ইউনূস বলেন, তাঁর সরকারকে দেশ পুনর্গঠনে অবশ্যই সফল হতে হবে। আর এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার হবে। 

বাইডেন বলেন, যদি শিক্ষার্থীরা নিজেদের দেশের জন্য এত কিছু ত্যাগ করতে পারে, তাহলে মার্কিন সরকার এবং জনগণেরও বাংলাদেশের জন্য কিছু করা উচিত। যুক্তরাষ্ট্র তা করবে। 

ইউনূস ছাত্র-জনতা অভ্যুত্থানের সময় আঁকা দেয়ালচিত্রগুলোর ছবিসংবলিত একটি বই ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বাইডেনকে উপহার দেন।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর