হোম > জাতীয়

সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী হত্যার প্রতিবাদ জানাল সরকার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা দাশকে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছে সরকার। 

আজ বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো এক কূটনৈতিক পত্রে এ প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নৃশংস ও অবাঞ্ছিত এই হত্যাকাণ্ডটি ১৯৭৫ সালে সই হওয়া দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালার লঙ্ঘন। বাংলাদেশ সরকার এ ঘটনায় উদ্বিগ্ন। 

সরকার এ ধরনের ঘটনা বন্ধ করা এবং এ জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের প্রতি দাবি জানায়। 

অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা গত রোববার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন। হত্যাকাণ্ডের ৪৫ ঘণ্টা পর বিএসএফ লাশ হস্তান্তর করে। স্বর্ণা জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালনীগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লীতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না