হোম > জাতীয়

গণ-অভ্যুত্থানে শহীদ ৮৩৪ জনের নাম গেজেটে প্রকাশ

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

জুলাই গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গতকাল বুধবার গণ-অভ্যুত্থানে শহীদের নাম, মেডিকেল আইডি নম্বর, পিতার নাম, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা গেজেট আকারে প্রকাশ করেছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মাঠে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই আন্দোলন পরবর্তী সময়ে সরকার পতনের এক দফার আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার গণ-আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার গঠনের পর জুলাই আন্দোলনে নিহত ও আহতদের নামের তালিকা করা হচ্ছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হচ্ছে।

অতিরিক্ত ২ কোটি ৩৪ লাখ শিশু দারিদ্র‍্যঝুঁকিতে, বাংলাদেশে ১২ লাখ: ইউনিসেফ

অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই জুলাই বিপ্লব হয়েছিল: চিফ হুইপ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

বৃষ্টিভেজা রাতের হত্যাকাণ্ড: পুরো অপারেশনে সময় নিল মাত্র ৯ মিনিট

নৌবাহিনীর প্রধান হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

চব্বিশের মতো ঘটনা আর কখনো না ঘটুক: ডা. জাহেদ উর রহমান

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

ই-হেলথ কার্ড ও ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থা বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলা: খালাস চেয়ে ৪ আসামির আপিল