হোম > জাতীয়

সৈয়দপুরে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি

নীলফামারী প্রতিনিধি

প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেন। ছবি: আজকের পত্রিকা

রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি বিশেষ একটি ফ্লাইটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

এরপর রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে বাসে বিমানবন্দর থেকে রওনা দেন। পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়ান প্রধানমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এ সময়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে বাস থামান এবং শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেন। পরে তিনি শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে কলেজের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের অনুরোধ জানাই। এখানে দুটি ছাত্রাবাস এবং একটি হলরুমের প্রয়োজনীয়তার কথা লিখিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি।’

উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে যান। সেখান থেকে সড়কপথে বাসে রংপুরের রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন এবং সেখান থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে তিনি বিমানে ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত: পররাষ্ট্রসচিব

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই: রংপুরে পথসভায় প্রধানমন্ত্রী

ধর্ম দিয়ে বিভেদ নয়, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী, পৌঁছেছেন সৈয়দপুর

১৩ বছর ধরে চলা ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদানে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্যোগে মৃত্যু বেশি বজ্রপাতে আর্থিক ক্ষতি বন্যায়

অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের