হোম > জাতীয়

ভারতে নিখোঁজ এমপি আজিম হয়ত ফাঁদে পড়েছেন, পুলিশের ধারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতে গিয়ে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ হওয়ার বিষয়টি গতকাল সোমবার ভারতকে কূটনৈতিকভাবে জানিয়েছে বাংলাদেশ। তাঁর খোঁজ পেতে পরিবার ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাকিয়ে আছে ভারতের পুলিশের দিকে।

এমপি আনোয়ারুল আজিমের ভাতিজা সাইমন ইতিমধ্যে ভারতে গেছেন। জানা গেছে, এমপির বড় মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ব্যক্তিগত সহকারী (পিএস) গতকাল ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছেন। আনোয়ারুল আজিমের নিখোঁজের খবর জানাজানি হওয়ার পর তাঁর ব্যবহৃত দুটি মোবাইল নম্বর আর খোলা হয়নি।

ডিএমপির একজন শীর্ষ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, আনোয়ারুল আজিম ১৫ মে কলকাতার একটি আবাসিক হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠেছিলেন।

এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। গাড়িটি শনাক্তের চেষ্টা করছে কলকাতার পুলিশ। গাড়িটির সন্ধান মিললে তাঁকেও হয়তো

পাওয়া যাবে। তাঁদের ধারণা, এমপি কোনো ফাঁদে পড়েছেন। তিনি বলেন, ভারতে নির্বাচন চলায় পুলিশ তা নিয়ে বেশি ব্যস্ত। তারপরও তাঁরা চেষ্টা করছেন। আপডেট জানাচ্ছেন।

গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, আইজিপি, ডিএমপির কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ার নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের পুলিশ তথ্য আদান-প্রদান করবে।

ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের এমপি আনোয়ারুল আজিম চিকিৎসা করাতে ও বন্ধুর মেয়ের বিয়েতে যোগ দিতে ১২ মে দর্শনা স্থলবন্দর দিয়ে কলকাতায় যান। ১৫ মে থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিষয়টি তাঁর মেয়ে ডরিন ভারতে এমপির বন্ধু গোপাল বিশ্বাসকে জানান। গোপাল এ বিষয়ে কলকাতার বরাহনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। ইতিমধ্যে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে।

গতকাল দুপুরে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। যা করার দুই দেশের পুলিশ করবে। তবে পুলিশকে রোববার বিষয়টি জানানোর পর বাবার মোবাইল আর একবারের জন্যও খোলা পাওয়া যায়নি। বারবার চেষ্টা করছি। আমরা উদ্বিগ্ন।’

এ বিষয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কলকাতার পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি। কূটনৈতিকভাবেও চেষ্টা করা হচ্ছে। তবে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ। তাঁকে উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

১৫০ হাজির লাগেজ চুরির অভিযোগ: সত্যতা পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ

কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে হচ্ছে নতুন পরিকল্পনা

জুলাইয়ের মৃত্যুসংখ্যা নিয়ে শেখ হাসিনার আইনি পরামর্শক প্রতিষ্ঠানের দাবি নাকচ জাতিসংঘের

তামাকপণ্যে কর ও দাম বাড়াতে অর্থমন্ত্রীকে ৬ সংসদ সদস্যের ডিও লেটার

চকরিয়া থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

মায়ের পোকা ধরা মরদেহ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার

তদন্ত চেয়ে হাইকোর্টে রিট, সমাজসেবা অধিদপ্তরের বিরুদ্ধে রুল জারির আরজি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার: বিএনপির মিডিয়া সেল