হোম > জাতীয়

হোলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর: ৭ জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করল জাইকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। ছবি: বিজ্ঞপ্তি।

২০১৬ সালের ১ জুলাই সংঘটিত হোলি আর্টিজান বেকারি ট্র্যাজেডির ১০ বছর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত সাতজন জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সেই সময় নিহত অন্যদেরও স্মরণ করা হয়।

নিহত সাত জাপানি নাগরিক বাংলাদেশের মেট্রোরেল ব্যবস্থার প্রাথমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁরা ঢাকা মেট্রোরেলের ভিত্তি স্থাপনে সহায়ক ভূমিকা পালন করেছেন, যা আজ ঢাকার লাখো যাত্রীকে সেবা দিচ্ছে এবং জাপান-বাংলাদেশ অংশীদারত্বের অগ্রগতি ও প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর উত্তরায় মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্রে (এমইআইসি) অনুষ্ঠিত এই স্মরণসভায় উপস্থিত ছিলেন জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুইয়া, জাইকা বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি তাকাহাশি জুনকো, জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোআকি; বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপান সরকার ও দূতাবাসের অন্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে জাইকার প্রেসিডেন্ট তানাকা আকিহিকো বলেন, ‘বাংলাদেশ সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তবে সেদিনের দুর্ঘটনায় আমরা যাঁদের হারিয়েছি, তাঁরা চেয়েছিলেন বাংলাদেশের মানুষ যেন আরও ভালোভাবে, উন্নত পরিবেশে বাঁচতে পারে। আমরা তাঁদের সেই স্বপ্ন বুকে নিয়ে এবং নিরাপত্তার প্রতি দৃঢ় অঙ্গীকার রেখে এই কাজ সম্পন্ন করতে আশাবাদী।’

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা, নিহত ব্যক্তিদের পরিবার, উন্নয়ন-সহযোগী এবং স্টেকহোল্ডাররা। সে সময় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং শান্তি, সহনশীলতা ও সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে যুক্ত অংশীদার প্রতিষ্ঠান–কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল; ওরিয়েন্টাল কনসাল্টেন্টস গ্লোবাল (সাবেক ওএলএমইসি) ; টোকিও কনস্ট্রাকশন, টোয়া করপোরেশন, তেক্কেন করপোরেশন, নিপ্পন সিগনাল কো. লিমিটেড; কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ; নিপ্পন কোই; মারুবেনি করপোরেশন, মিতসুবিশি করপোরেশনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক; ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শৌগাতুল আলম উপস্থিত ছিলেন।

এই মর্মান্তিক ট্র্যাজেডির ১০ বছর উপলক্ষে বাংলাদেশের উন্নয়নযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জাইকা। ঢাকা মেট্রোরেল দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের একটি উদাহরণ, যা জাপান-বাংলাদেশের পারস্পরিক শ্রদ্ধা, যৌথ উদ্যোগে ধারাবাহিক সাফল্য এবং টেকসই উন্নয়নে বিশ্বাসকে প্রমাণ করে।

কালিমাখচিত পতাকার সম্মান রক্ষায় ওলামা মাশায়েখদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের সভা

কালিমাখচিত পতাকা ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে আলেম-ওলামাদের বিবৃতি

হজের প্রাক্‌-নিবন্ধন শুরু, হজযাত্রীদের দিতে হবে যেসব তথ্য

দ্রুতই শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

দুদক কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত চেয়েছে বাছাই কমিটি, আবেদন যেভাবে

সংসদে কোনো খেলা নাই, গেমও নাই: চিফ হুইপ

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং: চীনা রাষ্ট্রদূত

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন: ১৭ হাজার কোটির প্রকল্প ভুগছে নকশার ভুলে

আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন: ভারতের সঙ্গে শিগগির চালু হচ্ছে না ট্রেন