হোম > জাতীয়

আন্তর্জাতিক মানের উড়োজাহাজ যোগ করতেই বোয়িংয়ের সঙ্গে চুক্তি: বিমান প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

দেশের উড়োজাহাজের বহরে ‘আন্তর্জাতিক মানের’ উড়োজাহাজ যুক্ত করতেই মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে ডিসিদের বিমান ও পর্যটন নিয়ে যেসব দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যেসবের তথ্য তুলে ধরতে গিয়ে বিমান প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যেই ১৪টি বোয়িংয়ের জন্য সাইন করেছি। আমাদের বিমান বহরটি একদম আন্তর্জাতিক মানের হলেও, আন্তর্জাতিক বিমান আছে ঠিকই কিন্তু আন্তর্জাতিক মানের নয়। সেই মানসম্পন্ন করার জন্য আমরা ইতিমধ্যেই ১৪টি বোয়িং ক্রয়ের স্বাক্ষর করেছি এবং আরও কিছু বিমান আমরা লিজ করব।’

এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, ‘আর অব্যবহৃত বিমানবন্দরগুলো আমরা নতুন করে রিপেয়ার করে এটাকে চালু করব অভ্যন্তরীণ রুট হিসেবে।’

সোমবারের ডিসি সম্মেলনের আলোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বিমান পর্যটন নিয়ে কথা বলেছি। আমাদের অনেক জেলায় বিমানবন্দর রয়েছে, সেগুলোকে কীভাবে অ্যাড্রেস করবেন, সে সম্বন্ধে তাঁদের বলা হয়েছে এবং সেগুলো উন্নত করার জন্য তাঁদেরও আমরা নির্দেশনা দিয়েছি এবং আমরা কী কী কাজ করছি সেগুলো তাদের অবহিত করেছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের পর্যটন সম্বন্ধে অনেক কথা হয়েছে, বিশেষ করে আমাদের কক্সবাজার, আমাদের কুয়াকাটা এবং বড় বড় স্থাপনাগুলো নিয়ে আমরা সম্মিলিত হয়ে কীভাবে কাজ করতে পারি।’

চলতি বছরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হবে বলে তিনি আশা ব্যক্ত করে বলেন, ‘১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল শুরু করব আমরা আশা করছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সব মিলিয়ে বিমান এবং পর্যটন মিলিয়ে যে কথাগুলো হলো, আমার মনে হয় জেলা প্রশাসকদের সবাই উৎসাহিত হয়েছে এবং তারা আমাদের সঙ্গে কাজ করবে।’

দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যে’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংসদে

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন শনিবার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিধানসভায় ১০ হাজার পুশব্যাকের বিষয়ে বাংলাদেশে দালিলিক তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরে আগ্রহ বেইজিংয়ের

সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে কঠোর হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে ১৭টি সমঝোতা স্মারক সই