হোম > জাতীয়

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশারের শাহাদাতবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার। ছবি: আইএসপিআর

সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম ও স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৪৯তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে বাংলাদেশ বিমানবাহিনী। আজ সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার বীরত্বের সঙ্গে অংশ নেন। মুক্তিযুদ্ধে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতার পর বিমানবাহিনী গঠনে অসামান্য অবদান জাতির কাছে তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে। ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তিনি শহীদ হন। একই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মফিজুল হকও শাহাদাতবরণ করেন।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এ ছাড়া বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে শহীদদের কবরে ফাতিহা পাঠের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমানসেনা ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

হাইকোর্টের আদেশ স্থগিত, ভাসান জাল দিয়ে মাছ ধরা যাবে না

৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি

গুজব ও উসকানি রোধে সতর্ক থাকার আহ্বান আনসার মহাপরিচালকের