হোম > জাতীয়

নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে নৌ ও স্থলবন্দরের নানাবিধ উন্নয়ন নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বৈঠকে আশুগঞ্জ নৌ-বন্দর ও আখাউড়া স্থলবন্দর, পায়রা বন্দর, মোংলা বন্দর ও চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল উন্নয়নের বিষয় তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। তাঁরা খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর এবং দিনাজপুরের বিরল স্থলবন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের রাধিকাপুর স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালু করার বিষয় নিয়ে আলোচনা করেন। 

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ রাধিকাপুর স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা দ্রুত চালু করার ওপর জোর দিয়ে বলেছেন, ইতিপূর্বে করোনার আগে এখানে ইমিগ্রেশন ব্যবস্থা চালু ছিল। দুই দেশের যাত্রীদের যাতায়াতে খুব সুবিধা ছিল। করোনার সময় বেশ কয়েকটি স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তার মধ্যে রাধিকাপুর একটি। এটিতে দ্রুত ইমিগ্রেশন ব্যবস্থা চালু করার জন্য আহ্বান জানান তিনি। 

বাংলাদেশ ও ভারতের কলকাতার মধ্যে ক্রুজ সার্ভিস চালু এবং তাদের ভিসা প্রাপ্তি ও ক্রুদের জাহাজ থেকে স্থলে যাওয়ার বিষয়টি সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। নৌ প্রটোকল রুটের বিষয়গুলো এক্সপিডাইট করার বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। 

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

নাসীরুদ্দীন পাটওয়ারীর এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, থাকবে না দলীয় প্রতীক: সিইসি

চার খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার

ফের পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

আইন করে নতুন নামে এলিট ফোর্স করার কথা ভাবা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

বিলুপ্ত নয়, আরও সক্রিয় করা হচ্ছে র‍্যাবকে

দেশে এমএফএস অ্যাকাউন্ট ২৪ কোটি, লেনদেন দেড় ট্রিলিয়নের বেশি

ঈদযাত্রায় মোবাইল কোর্ট বাড়ছে ৬৯টি, অতিরিক্ত ভাড়ায় কঠোর নজরদারি: সেতুমন্ত্রী