হোম > জাতীয়

কারাগারে ঈদ আনন্দ: বন্দীদের জন্য পোলাও-মাংস, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ম্যাচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের কারাগারগুলোয় বন্দীদের জন্য বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও অতিরিক্ত সাক্ষাতের সুযোগসহ নানা আয়োজন করেছে কারা অধিদপ্তর। ঈদের আনন্দ বন্দীদের মধ্যে ছড়িয়ে দিতে তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কারা সূত্র জানায়, ঈদের দিন সকালে বন্দীদের জন্য বিশেষ নাশতার ব্যবস্থা রাখা হয়েছে। সকালে পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি। দুপুরে আছে পোলাও, গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট, চমচম, কোল্ড ড্রিংকস, পান-সুপারি ও সালাদ। বিকেলে দেওয়া হবে সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম। এ ছাড়া শিশু ও দর্শনার্থীদের জন্য ফ্রি জুস কর্নার, চিপস ও চকলেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

ঈদের দিন সকাল ৮টায় কারাগারগুলোয় বন্দীদের অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিনে বন্দীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং তৃতীয় দিনে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে। এসব আয়োজনের মাধ্যমে বন্দীদের মানসিক প্রশান্তি ও উৎসবের আবহ তৈরির চেষ্টা করা হচ্ছে।

এ ছাড়া ঈদের দিন, দ্বিতীয় দিন ও তৃতীয় দিনের মধ্যে যেকোনো এক দিন বন্দীরা পরিবারের দেওয়া খাবার গ্রহণের সুযোগ পাবেন। একইভাবে যেকোনো এক দিন ‘আনডিউ সাক্ষাৎ’ এবং সর্বোচ্চ পাঁচ মিনিট অতিরিক্ত কথা বলার সুযোগও দেওয়া হবে। তবে এই সুবিধা শুধু বন্দীদের নিজ পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারা অধিদপ্তরের এআইজি প্রিজন মো. জান্নাত উল ফরহাদ বলেন, ‘প্রতিটি কারাগার তাদের সাধ্যমতো বন্দীদের ঈদের আনন্দ দেওয়ার চেষ্টা করছে। বন্দীরাও যেন উৎসবের আবহ অনুভব করতে পারেন, সে লক্ষ্যেই বিশেষ আয়োজন করা হয়েছে।’

পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন

পদত্যাগ করলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বন্যা পরিস্থিতি: সার্বিকভাবে উন্নতি হলেও বৃষ্টিতে নতুন প্লাবনের শঙ্কা

রাষ্ট্রপতির বিদায়: বঙ্গভবন ছেড়ে কাল উঠছেন গুলশানে নিজের ফ্ল্যাটে

রাষ্ট্রপতির পদত্যাগ: অবশেষে সাহাবুদ্দিনের বিদায়

নতুন উন্নয়ন কৌশল বাস্তবায়ন করছে সরকার: তিতুমীর

রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

সেদিন থেকে শুরু এরশাদের ষড়যন্ত্র