হোম > জাতীয়

সালমানের বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগে রুল জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহানের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চ এই রুল জারি করেন।

আবেদনের পক্ষে ব্যারিস্টার মাসুদ আর সোবহান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

আদেশের পর রেদওয়ান আহমেদ রানজীব বলেন, বেক্সিমকোর সব প্রতিষ্ঠানের কী পরিমাণ ঋণ আছে তার তথ্য প্রদান করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সেই মর্মেও রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।  

এর আগে আজ বৃহস্পতিবার রিটটি করা হয়। রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে বিবাদী করা হয়।

ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের বিতর্ক

আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে নির্মাণ করা হবে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট: সংসদে মন্ত্রী

এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন

বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন: সংসদে শিক্ষামন্ত্রী

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা: তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হোক: সংসদে মাহবুব উদ্দিন খোকন

৫ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান