হোম > জাতীয়

সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

সম্প্রতি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টাকে প্রশ্ন করাকে কেন্দ্র করে দীপ্ত টিভিসহ তিনটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম নেয়। এরই মধ্যে আজ দীপ্ত টিভি সংবাদ প্রচার কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে আজ রাতে তথ্য মন্ত্রণালয় থেকে দীপ্ত টিভি প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়ে বিবৃতি দেওয়া হয়।

৫ দফা দাবিতে কাল থেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট

সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সরকারি কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

শিক্ষার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, যা বলছে বিএসটিআই

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ১৬ আসামির ডেথ রেফারেন্স শুনানি শুরু

গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ বাড়ানোর আহ্বান