হোম > জাতীয়

ত্ব–হার সন্ধান মিলেছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে তাঁর শ্যালক জাকারিয়া হোসেন আজকের পত্রিকাকে জানান, ত্ব–হা বাড়িতে ফিরছেন। 

শুক্রবার ৩ টার দিকে নগরীর মাস্টারপাড়া থেকে আদনানকে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর তাঁর তিন সঙ্গীকে নিজ নিজ বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

আদনানের উদ্ধারের বিষয়টা নিশ্চিত করে রংপুরের কোতোয়ালি থানা পুলিশের ওসি আব্দুর রশীদ জানান, তাঁর নিখোঁজ তিন সঙ্গীকেও উদ্ধার করা হয়েছে। তাঁদেরকেও ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আদনানের মায়ের নাম আজেদা বেগম। বাবা মৃত রফিকুল ইসলাম। ছোট বোন রিতিকা রুবাইয়াত ইসলাম। আদনানের দুই স্ত্রী। প্রথম স্ত্রী আবিদা নুর, তাঁদের সংসারে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। কয়েক মাস আগে আদনান আরেকটি বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।

গত ১০ জুন রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে আবু ত্ব–হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে অভিযোগ করে তাঁর পরিবার। তাঁর সঙ্গে থাকা আরও তিনজনের খোঁজও মিলছিল না। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ জানায়, তাঁর শেষ অবস্থান ছিল গাবতলী। এ নিয়ে গত বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তাঁর স্ত্রী। পুলিশ অভিযোগ নিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

ত্ব–হার আত্মীয় আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, সরাসরি কথা না হলেও অন্য এক মাধ্যমে আবু ত্ব–হার সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছে। তিনি রংপুরের দিকে রওনা হয়েছেন।

এর আগে ত্ব–হার মা আবেদা বেগম জানান, গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা নিশ্চিত হয়েছেন যে ত্ব–হা বেঁচে আছেন। দ্রুত বাড়িতে ফিরে আসবেন।

পুলিশে বড় রদবদল: সিআইডি প্রধান মোশাররফ, হাইওয়েতে ফারুক

বাংলাদেশি দক্ষ কর্মী তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখবে সুইজারল্যান্ড

আদ্-দ্বীনে অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু, শৃঙ্খলার স্বার্থে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক সিইসি হাবিবুল আওয়ালের জামিন প্রশ্নে রুল

বান্দরবানের সেই তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ

সংসদ ভবনে শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের বিতর্ক

আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ