হোম > জাতীয়

সংসদ নির্বাচন: সাপ্তাহিক ও সরকারি ছুটিতেও অফিস করবেন ইসি কর্মকর্তারা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন অফিস করার নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি অফিস সময়ের পরও অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এখন থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পর সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।

অফিস আদেশের অনুলিপি ইসির অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুবিভাগের মহাপরিচালক, আইডিইএ-২ প্রকল্পের পরিচালক, সব যুগ্ম সচিব, সিস্টেম ম্যানেজার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপসচিব, পরিচালক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবের একান্ত সচিব এবং সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

অর্থবিলের ভোটে আমিনুল হককে অংশ নিতে নিষেধ করলেন স্পিকার

মুস্তাফা মনোয়ারকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: প্রধানমন্ত্রী

বাড়ি-খেলার মাঠ যেখানেই সুযোগ পাও, চারা রোপণ করো—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ নির্ভরযোগ্য অংশীদার: আইজিপি

সেই দুই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু: সংসদে মন্ত্রী

চাকরির জন্য তরুণদের অপেক্ষা করতে হবে না, তারাই কর্মসংস্থান সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গ্রাহকদের জন্য স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বনানী কবরস্থানে সমাহিত হচ্ছেন মুস্তাফা মনোয়ার