হোম > জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে আনসারদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দাবি পূরণে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছেন আনসার বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনরত আনসার সদস্য ও আনসার বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি–প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)  মো. রুবেল হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়। তিনি দাবি পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে আনসার সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান। অন্য দাবিগুলো পূরণের জন্য মহাপরিচালককে কার্যকরী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

অঙ্গীভূত আনসারদের রেস্ট টাইম কমিয়ে আনা, রেস্টকালীন রেশন প্রদানসহ সম্ভাব্য সব কল্যাণমূলক সুবিধাদি দেওয়ার বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস পেয়েছেন তাঁরা।

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা