হোম > জাতীয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫২ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি মাসের ৩০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হলো। আর এ সময়ে মোট রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৯৭ জন।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৯, ঢাকা উত্তর সিটিতে ২৫২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৭, খুলনা বিভাগে ৮৬ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ ও রংপুর বিভাগে ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৩০ হাজার ৯৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৩ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যায় ১ হাজার ৭০৫ জন।

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: ডেপুটি স্পিকার

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

নতুন ঋণে শর্ত থাকবে, আলোচনা ইতিবাচক

আজ বিশ্ব খাদ্য দিবস: আউশ, আলু ও গমের উৎপাদন কমেছে

ছাড়ার আগেই টিকিট ব্লক

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি-এসআরবি-পুলিশ-আনসার, আকাশে হেলিকপ্টার-ড্রোন

ওএমএস ডিলার নিয়োগে নতুন নীতিমালা হচ্ছে

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন মজিবুর রহমান

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ