হোম > জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার সুপারিশ মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুপারিশ করেছে এ–সংক্রান্ত গঠিত পর্যালোচনা কমিটি। 

চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ছেলেদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ ও মেয়েদের ৩৭ করতে সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শনিবার চাকরির সর্বোচ্চ বয়স নির্ধারণে গঠিত পর্যালোচনা কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই সুপারিশ পেশ করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন আজকের পত্রিকাকে জানান, পর্যালোচনা কমিটি এ–সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে। তবে বয়স নির্ধারণের বিষয়ে কোনো তথ্য তাঁর কাছে জানা নেই। 

গত ৩০ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যসচিব করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। সাত দিনের মধ্যে এ–সংক্রান্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়। 

কোটা সংস্কার ও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দীর্ঘদিনের আন্দোলনে পর অন্তর্বর্তীকালীন সরকার গত সপ্তাহে এ সিদ্ধান্ত নেয়।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান কোটাধারীদের আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের

কর্ণফুলী টানেলে ২৫-৩০ জুন রাতে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

টার্মিনালে যাতায়াতই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কমোডর শেখ শাহীদ আহমেদ

মৎস্য খাতের গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করার তাগিদ

শতভাগ ডিজিটাল হলো মুন্সিগঞ্জ জেলা কারাগার, ক্যাশলেস লেনদেন চালু

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

১৫০-২০০ জনকে হত্যা করতে দেখেছেন জিয়াউলের দেহরক্ষী

জামায়াত এমপির ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি, স্পিকার বললেন—এক্সপাঞ্জ করা হবে