হোম > জাতীয়

মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এনসিপি নেত্রী মনিরা শারমীন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এই জোটের একজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে; প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করার পর আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত আসবে।

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াত জোট ও স্বতন্ত্র জোটের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা।

এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট একটি আসনে মনোনয়নপত্র দিয়েছে। এর বাইরে আরও তিনজন আলাদাভাবে মনোনয়নপত্র জমা দেন। জামায়াতে ইসলামী ও এর জোটের শরিকদের জন্য বরাদ্দ ১৩ আসনের মধ্যে জামায়াত আটজন, এনসিপির দুজন, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে একজন করে মনোনয়ন পেয়েছেন। একটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মাকে।

মনিরা শারমিনের মনোনয়নপত্র আটকে গেল যে কারণে

মনিরা শারমিন এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে আছেন। তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগ দেন। গত বছরের ডিসেম্বরে তিনি চাকরি ছাড়েন। চাকরি ছাড়ার মাত্র চার মাস পেরিয়েছে তাঁর। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, সামরিক বা সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে প্রার্থী হওয়া যায় না।

রিটার্নিং কর্মকর্তা বলেন, মনিরা শারমিন যে কাগজপত্র দিয়েছেন, তাতে সরকারি পে-স্কেলের কথা উল্লেখ রয়েছে। এ জন্য তাঁকে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন, যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের পরে সাংবাদিকদের বলেন, ‘আমাদের জোটের ১২টি মনোনয়নপত্র বৈধ হয়েছে, এনসিপির মনিরা শারমিনের একটি মনোনয়নপত্রের বিষয়ে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে কাগজপত্র উপস্থাপন করা হবে।’ আগামীকাল জোটের এ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হবে বলে আশা করেন তিনি।

জামায়াত জোটের যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ

জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মারজিয়া বেগম, জামায়াতের ছাত্রী সংসঠন ইসলামী ছাত্রীসংস্থার সাবেক সভানেত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী, মহিলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেট মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল মহিলা জামায়াতের পরিচালক সাজেদা সামাদ, মহিলা জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।

দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, ‘আমরা ১৩টি বাছাই করেছি, এর মধ্যে ১২টি বৈধ ঘোষণা করা হলো। একজনের মনোনয়নপত্র নিয়ে সিদ্ধান্ত অপেক্ষমাণ (পেন্ডিং)। আগামীকাল দুপুর ১২টার মধ্যে ডকুমেন্ট দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে।’

১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান

স্মার্টফোনের দাম হবে আড়াই থেকে তিন হাজার টাকায়: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

পরীক্ষা না দিয়ে পাস করানোর ধারা বদলাতে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: সিটিটিসি জানাল, ইন্টেলিজেন্স টিম কাজ করছে

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

উচ্চ তাপমাত্রা এবং করণীয় নিয়ে ফায়ার সার্ভিসের নামে ছড়ানো বার্তাটি ভুয়া

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ