হোম > জাতীয়

বুলবুলকে বিসিবির পরিচালক করার বৈধতা নিয়ে ফারুকের রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে রিট করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া ফারুক আহমেদ আজ রোববার (১ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে রিটে।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল সোমবার রিট আবেদনের বিষয়ে শুনানি হতে পারে বলে জানান তিনি।

এর আগে ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ রিটটি করেছেন।

রিট আবেদনে গত ২৯ ও ৩০ মে নেওয়া সিদ্ধান্তের কার্যক্রম স্থগিতের রুল চাওয়া হয়েছে।

আরও খবর পড়ুন:

রেললাইনে খড় শুকানোয় চাকা স্লিপ করে সকালে তিন ট্রেন বিলম্ব, জানালেন মন্ত্রী

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল করা হতে পারে আজ

পল্লবীর শিশু হত্যাসহ দেশজুড়ে শিশু নির্যাতনে উদ্বেগ

ঈদযাত্রার দ্বিতীয় দিন: দুই ঘণ্টার বেশি বিলম্বে বুড়িমারী এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

ঈদের ফিরতি যাত্রা: আজ পাওয়া যাচ্ছে ৩ জুনের টিকিট

বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই নেই যৌন হয়রানি প্রতিরোধে কমিটি

শিশুর প্রতি সহিংসতা: দায়মুক্তির সংস্কৃতি বন্ধের আহ্বান ইউনিসেফের

জনতার ক্ষোভ: তিন দিনে ধর্ষণে অভিযুক্ত চারজনকে গণপিটুনি

আগামী বছর ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হবে লাইসেন্স: বিআরটিএ