হোম > জাতীয়

শাহজালালের রানওয়ে ১৪ দিন সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মধ্যরাতে সাড়ে ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়ে মেরামতের জন্য আগামী ১ থেকে ১৪ অক্টোবর ২০২৪ পর্যন্ত রাত ১টা থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত রানওয়ের কার্যক্রম ৩ ঘণ্টা ৩০ মিনিট বন্ধ থাকবে। এই সময়ে বিমানবন্দরের সেন্ট্রাল লাইন লাইট, রানওয়ে টার্চ ডাউন, সেভেন ওয়ান লাইট, রানওয়ে-১৪ ও ৩২–এর স্টপ ওয়ে লাইটিং সিস্টেম ইনস্টলেশন এবং রানওয়ে মেইনটেনেন্সের (সিভিল) কাজ সম্পন্ন করা হবে। 

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রানওয়েতে আইএলএস ক্যাটাগরি-২ সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

ফলে ফ্লাইট সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ–সংক্রান্ত সব এয়ারলাইন ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্মানিত যাত্রীদের তাঁদের ফ্লাইট সূচি পুনর্নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বিমানবন্দরের পক্ষ থেকে মেরামতের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

প্রতিবন্ধীদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

মোবাইল টাওয়ারের বিকিরণে ‘ক্ষয়ক্ষতির’ প্রতিবেদন জমা দিতে নির্দেশ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের ‘কিউআর কোড রিডার’ ফেরত চাইল ইসি

একনেকে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্প অনুমোদন

নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৯৬ বঞ্চিত প্রার্থী

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, মোটরসাইকেলেই ২৮ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি

১৫ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় ৬০ লাখ হিট

ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু