হোম > জাতীয়

সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ। ছবি: বাসস

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ করেন তাঁরা।

সাক্ষাৎকালে তাঁরা মুসলিম উম্মাহর ভ্রাতৃপ্রতিম দুই দেশের মানুষের নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে আগামী দিনগুলোতে এ সম্পর্ক উত্তরোত্তর সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।

দক্ষিণ এশিয়ার দুই দেশের সমৃদ্ধ সংস্কৃতি, অভিন্ন জীবনাচরণ, ঐতিহ্য ও সাহিত্য উভয় দেশের মানুষকে অপরিমেয় জ্ঞান ও আনন্দময় জগতের দ্বার খুলে দিতে পারে বলে তাঁরা মতামত ব্যক্ত করেন।

উভয় দেশের সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে সাংস্কৃতিক দল ও টিভি অনুষ্ঠান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এ সময় সংস্কৃতিবিষয়ক সচিব মো. মফিদুর রহমান উপস্থিত ছিলেন।

ধর্মীয় মাহফিলে শিশুশ্রম প্রতিরোধে কথা বলার আহ্বান শ্রমমন্ত্রীর

অর্থবিলের ভোটে আমিনুল হককে অংশ নিতে নিষেধ করলেন স্পিকার

মুস্তাফা মনোয়ারকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: প্রধানমন্ত্রী

বাড়ি-খেলার মাঠ যেখানেই সুযোগ পাও, চারা রোপণ করো—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ নির্ভরযোগ্য অংশীদার: আইজিপি

সেই দুই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু: সংসদে মন্ত্রী

চাকরির জন্য তরুণদের অপেক্ষা করতে হবে না, তারাই কর্মসংস্থান সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গ্রাহকদের জন্য স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান