হোম > জাতীয়

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শফিকুর রহমান। ফাইল ছবি

ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তাঝুঁকি বা হুমকি বিদ্যমান। এ কারণে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনে নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) শফিকুর রহমানের নিরাপত্তাঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পত্র পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: দেড় বছরেও বিচার শুরু হয়নি হেভিওয়েট ১৩ আসামির

আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর অনুরোধ সরকারের

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

৩০০ কোটির অবৈধ সম্পদ: সাবেক এমপি মহারাজের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

তারেক রহমানকে সভাপতি করে নিকার গঠন

সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের ব্যবসায়িক অংশীদার আবু নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮ মার্চও ছুটি ঘোষণা হচ্ছে, ঈদ অবকাশ বাড়বে সরকারি কর্মীদের

বগুড়া-সিলেটসহ ছয় জেলায় এসপি রদবদল

ঈদযাত্রায় যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ মন্ত্রীর